পুরান ঢাকায় ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্ট: শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে পুরান ঢাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে ইউসুফ আলী নামে এক ফল ব্যবসায়ীকে ‍কুপিয়ে এক লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, সকালে ফল কেনার জন্য সায়েদাবাদের জনপথ এলাকার বাসা থেকে বের হন ইউসুফ।

রিকশাযোগে দয়াগঞ্জ মোড় বাজারের সামনে আসার পর দুটি মোটরসাইকেলে চার যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার সঙ্গে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

খবর পেয়ে ইউসুফের স্ত্রী শাহানূর বেগম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হোসেন ঢামেকে ইউসুফ ‍আলীকে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।