সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি সদরে ক্ষতিগ্রস্ত পুকুর ফিল্টার সংস্কার করে এলাকার সুপেয় পানি সংকট নিরসন করার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার কাজর পরিদর্শন করেন তদারকি কর্তৃপক্ষ।
আশাশুনি সদরের ৬টি গ্রামের প্রায় ১৩০ পরিবারের ৬০০ মানুষের পানির উৎস এই পুকুর ফিল্টার। বড় দুর্গাপুর, কোদন্ডা, দয়ারঘাট, জেলেখালি, আলাদাতপুর এবং গাছতলা গ্রামগুলোতে মিষ্টি পানির উৎস না থাকায় দীর্ঘদিন ধরে ফিল্টারটি ব্যপক চাপ সহ্য করেও মানুষকে সেবা দিয়ে আসছিল।
যথাযথ সংস্কারের অভাবে এটি কাঠামো ও প্রযুক্তিগতভাবে কিছুটা নাজুক অবস্থায় ছিল। তার উপর সাইক্লোন আম্পানের প্রভাবে এটি প্রায় অচল হয়ে পড়ে। ওয়াটার এইড বাংলাদেশের (ওয়াব) সহযোগিতায় রূপান্তরের চলমান প্রকল্পের পক্ষ থেকে আম্পান পরবর্তি সময়ে এটির ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়। নিরুপনের ভিত্তিতে দ্রুততম সময়ের ফিল্টারটিকে সচল করার সার্বিক প্রস্তুত গ্রহণ করা হয়।
প্রস্তুতি মোতাবেক ফিল্টারের সংস্কার কাজ করা হচ্ছে। রূপান্তরের কর্মকর্তা ইমরান হোসেন কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য, ওয়াব-রূপান্তরের আম্পান রেসপনস পরিকল্পনা অনুযায়ি ৬টি পি এস এফ, ২টি বৃষ্টির পানি পরিশোধনাগার এবং ২ পাবলিক টয়লেট সংস্কার করা হবে।




