× Banner
সর্বশেষ
টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সালথায় সরকারী হালট কেটে পুকুর খনন করার অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের শোনমানশাহ গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে সরকারী হালট কেটে পুকুর খনন করার অভিযোগ পাওয়া গেছে।

সরকারী হালট রক্ষার্থে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে জানা যায়, আটঘর ইউনিয়নের ২২ নং শোনমানশাহ মৌজার মাঠে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে সরকারী হালটের আনুমানিক ১৫ শতক জমি কেটে পুকুর খনন করেছে ঐ গ্রামের নুয়াই মাতুব্বারের ছেলে আজাদ মাতুব্বার ও তার চাচাভাই সোরাফ মাতুব্বার। নাম প্রকাশ না করার শর্তে ঐ গ্রামের এক ব্যক্তি বলেন, কয়েকটি গ্রামের মানুষ এই হালট দিয়ে মাঠে যাতায়াত করে থাকেন। এই হালটটি আগে ২৫/৩০ হাত আড়ে ছিলো। জমিওয়ালারা কেটে আগেই ছোট করে ফেলেছে। এবার হালট কেটে পুকুর খনন করায় মানুষের চলাচলে বিঘœ হবে।

স্থানীয় কিছু মাতুব্বারদের ম্যানেজ করে তারা প্রভাব খাটিয়ে সরকারী হালট কেটে পুকুর খনন করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সরকারী হালট রক্ষার্থে ফরিদপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী। এবিষয়ে আজাদ মাতুব্বার বলেন, সরকারী হালট যদি আমার পুকুরের মধ্যে থাকে তাহলে দক্ষিনে আমার জমি আছে, সেখান থেকে হালটের জন্য ছেড়ে দিবো। এছাড়াও গ্রামবাসীদের বলেছি, যদি সরকারী হালট কেটে থাকি তাহলে প্রতি বছর গ্রামের মসজিদে কিছু অর্থ দিয়া দিবো।

আটঘর ইউনিয়ন ভূমি অফিসার মোঃ ওবায়দুর রহমান বলেন, সরকারী হালট কেটে পুকুর খননের বিষয়টি জানলাম। সরোজমিনে গিয়ে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, সরকারী হালট কেটে পুকুর খনন করার বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..