দাফন-কাফন সম্পন্ন করার কমিটিদের মাঝে পিপিই দিলেন শাজাহান খান এমপি

দাফন-কাফন সম্পন্ন করার কমিটিদের মাঝে পিপিই দিলেন শাজাহান খান এমপি
মোঃফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার: মাদারীপুরে দাফন কাফন সম্পন্ন করার কমিটিদের মাঝে পিপিই দিলেন মাদারীপুর-২ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য শাজাহান খান এমপি।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদে এসব বিতরণ করা হয়।

জানা যায়, প্রশংসনীয়, সাহসী, মানবিক ও ধর্মীয় উদ্যোগের অংশ হিসেবে মাদারীপুর সদর উপজেলায় চন্ডিবর্দী পীর আলী আহম্মদ সাহেবের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি কাফন ও দাফন কমিটি গঠিত হয়।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যদি কোন ব্যক্তি মৃত্যুবরণ করেন তাহলে নব গঠিত এ কমিটি ধর্মীয় বিধি বিধান মেনে মৃত্যু ব্যক্তির কাফন দাফনের যাবতীয় ব্যবস্থা নিবেন।

কাফন-দাফনের জন্য নব গঠিতর সদস্যগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে কাফন-দাফনের কাজ করতে পারেন সে জন্য মাদারীপুর-২ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সাবেক নৌমন্ত্রী জননেতা শাজাহান খান। এ সময় তিনি তার পক্ষ থেকে ১০ সেট পিপি প্রদান করা হয়।

এ সময়ে উপস্থিত মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান কালু খান, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সৈয়দ আবুল বাশার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।