পিজিসিবি এর ১৯তম এজিএম আগামী ৯ জানুয়ারি

অর্থনৈতিক ডেস্ক: পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি শনিবার। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে,  ওইদিন সকাল ১০ টায় ‘মুক্তি হল’ বিদ্যুৎ ভবন, ১ নং আব্দুল গনি রোড, ঢাকা-১০০০ এ এজিএম অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ১২ পয়সা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।