পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গৃহীত কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে -সমাজকল্যাণমন্ত্রী

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গৃহীত কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে -সমাজকল্যাণমন্ত্রী

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গৃহীত সকল কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তাদেরকে সমাজের মূলস্রোতে না আনলে কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হবেনা। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মন্ত্রী আজ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বাংলা ইশারা ভাষা দিবস-২০২১ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুজ্জামান-এর সাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন ও মন্ত্রণালয়ের সচিব বেগম মাহফুজা আখতার।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করেছেন। প্রতিবন্ধীরা আজ সমাজের বোঝা নয়, প্রধানমন্ত্রীর নানা উদ্যোগের কারনে প্রতিবন্ধীরা আজ সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা আজ কর্মক্ষম মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্ল্যান্টের পাশাপাশি তাদেরকে বিভিন্ন সহায়ক উপকরণ প্রদান করা হচ্ছে বলে মন্ত্রী জানান।

আলোচনা সভায় মন্ত্রী বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত কেউ প্রতিবন্ধীদের জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি। তাদের বিষয়টি এতদিন উপেক্ষিত ছিল। তাদেরকে সমান সুযোগ দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

পরে বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী কৃতী শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা ও শ্রবণযন্ত্র বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।