পাশ্চাত্যের অন্ধ অনুকরণ না করে দেশি মূল্যবোধ অনুসরণ করতে আহ্বান : তথ্যমন্ত্রী

পাশ্চাত্যের অন্ধ অনুকরণ না করে দেশি মূল্যবোধ অনুসরণ করতে আহ্বান : তথ্যমন্ত্রী

পাশ্চাত্যের অন্ধ অনুকরণ না করে দেশি মূল্যবোধ অনুসরণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

গতকাল রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম ভবন মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।

চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শহীদ কাদের চৌধুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।

জীবনে সাফল্য লাভের পথনির্দেশ করে ড. হাছান মাহমুদ বলেন, প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। তবে শুধু স্বপ্ন থাকলেই হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা থাকতে হবে। আর জীবনের স্বপ্ন ও প্রচেষ্টার মধ্যে সমন্বয় সাধন করতে পারলেই জীবনে সফল হওয়া যায়।

নিজ সহপাঠীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, বন্ধুদের মধ্যে কেউ পিছিয়ে পড়লে, তাকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে টেনে তুলবে। প্রয়োজন হলে তাকে আর্থিকভাবেও সহায়তা করবে। বাবা-মার প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বাবা-মা অনেক আশা নিয়ে তোমাদের লেখা-পড়া করতে রাজধানীতে পাঠিয়েছেন। বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে তারা শিশুর মতো হয়ে যান। তাই তাদের প্রতিও তোমাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। পারিবারিক বন্ধনের মূল্যবোধে মমতার জীবন গড়তে হবে।

মন্ত্রী আরো বলেন, ছাত্রজীবন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে যে সবচেয়ে বেশি কাজে লাগাবে সে জীবনে সবচেয়ে বেশি সফলতা লাভ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।