× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

পাটের ন্যায্য মূল্যে’র দাবীতে মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির স্মারকলিপি প্রদান

admin
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে পাটের ন্যায্য মূল্যে’র দাবীতে স্মারক লিপি দিয়েছে ওয়ার্কার্স পার্টি।

রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাট ও বস্ত্র মন্ত্রীর  কাছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ জামানের মাধ্যমে ওই স্মারক লিপি প্রদান করা হয়। এসময় মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মাবুদ,কমরেড আব্দুর রশিদ,কমরেড হাশেম আলী,কমরেড তৈয়ব আলী,কমরেড মজনুল হক,কমরেড আরজ আলী,কমরেড আজিজুল হক,কমরেড মমতাজ বেগম,কমরেড বেটুক,কমরেড নিয়াজুল ইসলাম সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়েছে ,মুক্তিযুদ্ধের সূতিকাগার মেহেরপুর জেলা। এ জেলার কৃষকরা শরীরের ঘাম ঝরিয়ে কৃষিখাত কে উন্নয়নের দিকে নিতে নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। পাট উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে রয়েছে মেহেরপুর। কিন্তু পাটের ন্যায্য মূল্যে পাচ্ছেনা কৃষকরা। ১ বিঘা জমিতে পাট উৎপাদন করতে ১২/১৪ হাজার টাকা খরচ করা হলেও বিক্রি করতে হয় ১০ থেকে ১১ হাজার টাকায়। এভাবে প্রতি বছর কৃষক কে লোকসান গুনতে হয়। পড়িয়া এবং মহাজনদের বাদ দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে পাট ক্রয় করার জন্য আহবান জানানো হয়।  পাটের সর্ব নিম্ন মূল্যে অন্তত ৩২শ টাকা প্রতিমন,সার ও কটিনাশক ভেজাল মুক্ত করে এ মুল্যে কমানো সহ বেশ কয়েকটি দাবী জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..