পাটের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার সচেষ্ট -বস্ত্র ও পাটমন্ত্রী

ঢাকা, ১৯ ভাদ্র (৩ সেপ্টেম্বর) : বাংলাদেশকে সোনালি আঁশের দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। কৃষকের পাটের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার সচেষ্ট রয়েছে। বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।

আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে পাট বিষয়ক সমন্বয় কমিটির সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, বিজেএমসি চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শামসুল আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবু বকর সিদ্দিক ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পরিকল্পনা কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং পাট বিষয়ক সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অভ্যন্তরে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং ঢাকার বড় বড় শপিং মলে খুব দ্রুত সময়ের মধ্যে বহুমুখী পাটজাত পণ্যের প্রদর্শনী (ডিসপ্লে) সেন্টার ও বিক্রয় কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিয়েছে।

সভায় পাটশিল্প উন্নয়নের জন্য ২ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকার তহবিল তৈরি করার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও শিক্ষার্থীদের বছরের শুরুতে বিনামূল্যে দেয়া বই পরিবেশবান্ধব পাটের ব্যাগে প্রদান, পাটপণ্যে রপ্তানি ভতুর্কি বৃদ্ধি করা, বাংলাদেশ জুট গুডস এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজেজিইএ)-ভুক্ত রপ্তানিকারকদের রপ্তানিকৃত পণ্যের মূল্যের ওপর ৫ শতাংশ হারে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।