এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারের জনগুরুত্বপুর্ণ জোড়া টাওয়ার রোডটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ও সঠিক পয়নিষ্কাষন ব্যবস্থা না থাকায় বর্তমানে অতি বৃষ্টিতে পানি জমে বেহাল দশা সৃষ্টি হয়েছে। উন্নয়নের ছোয়া অদ্যবধি না লাগায় খানা খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এ রোডটিতে হাটু সমান পানি জমে থাকে।
সরেজমিনে পাটকেলঘাটা বাজারের জোড়া টাওয়ার রোডটি ঘুরে দেখা যায়, কাদা-পানিতে এ রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। অথচ জনগুরুত্বপূর্ণ এ রোডটিতে অন্তত এক দেড় শতাধিক কাপড়ের দোকান, বীজ ঘর, চারা হাট, হলুদ ব্যবসা, জুতা, ডাক্তার খানা, জুয়েলার্সেরদোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা কওে আসছেন। বর্তমানে রোডটিতে অতিবৃষ্টির ফলে কাদা পানির কারণে কোন ক্রেতা সাধারণ যাচ্ছে না। ফলোশ্র“তিতে ব্যবসায়ীদের বেচাকেনায় ধস নেমে মাথায় হাত উঠে গেছে। পাশাপাশি এ রোডটি পাটকেলঘাটা বাজারের গরু হাটার প্রধান রাস্তা। যে গরু হাট থেকে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয় করে থাকে। ফসল তৈরীর মাধ্যম চারা হাটটিও এখানে অবস্থিত। হলুদের ব্যবসা বেশ জোরে সোরে হয়ে থাকে এ রোডটিতে।
বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত এ রোডটি দিয়ে প্রতি হাটবারে যেখানে ভিড় ঠেলে সামনে আগানো যায় না। অথচ এ রোডের দু পাশের বাড়ির মালিকগণ অপরিকল্পিতভাবে কয়েক তলার বিল্ডিং নির্মাণ করায় সাথে সাথে এ সকল বাড়ির ছাদের পানি বের হওয়ার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হাটু পানি জমে থাকার অন্যতম কারণ।
এ বিষয়ে ঐ রোডের গার্মেন্টস ব্যবসায়ী আব্দুল হালিম, সিরাজুল ইসলাম, হলূদ ব্যবসায়ী আব্দুল গফ্ফার, জুয়েলারি ব্যবসায়ী মীর জামাল, ডাঃ হরিপদ ও নাজমুল ইসলাম, কালাম সহ অনেকে অভিযোগের সাথে জানান, চর্তূপাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং এসকল কাজের কর্তাব্যক্তিরা সহ পাটকেলঘাটা বাজার বণিক সমিতির এ দিকে কোনো কর্ণপাত না করায় আজ আমাদের করুণ অবস্থার স্বীকার হতে হয়েছে।
দুর দুরান্ত হতে ক্রেতা সাধারণ কেনাকাটার উদ্দেশ্যে আসলেও রাস্তার করুণ চিত্র দেখে পিছু হাটতে শুরু করেন। আর এ কারণে ক্ষোভে দুঃখে অনেক দোকানি মুলধন হারিয়ে পথে বসতে শুরু করেছেন। যত দ্রুত সম্ভব এ রোডটি সংস্কার পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বশীল কর্তাব্যক্তিদের নজর দেয়ার জোর দাবি জানিয়েছেন এ সড়কের দু পাশের ব্যবসায়ীরা।

