পাটকেলঘাটায় ৫ জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫  জুয়াড়ীকে গ্রেফতার করে প্রত্যেককে ২ শ টাকা করে জরিমানা করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টায় থানার ধানদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত মোজাম্মেল সরদারের পুত্র আঃ গফফার সরদার (৪০), মৃত আবুল গাজীর পুত্র সেলিম হোসেন (২৩) এবং কলারোয়া থানার ধানদিয়া গ্রামের মৃত আকাতুল্লাহ সরদারের পুত্র আব্দুল লতিফ সরদার (৫০), মহাসিন কারিকরের পুত্র দিদারুল ইসলাম (২২), কেশবপুর থানার গোপসানা গ্রামের মোসলেম সরদারের পুত্র সুমন হোসেন (২০) কে জুয়া খেলারত অবস্থায় পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। জুয়াড়ীরা ধানদিয়া ইউনিয়নের শার্শা অশোকের মোড় নামক স্থানে তাস দিয়ে জুয়া খেলছিল।

গোপন সংবাদ পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ তাদের গ্রেফতার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হাজির করা হলে প্রত্যেককে ২শ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।