× Banner
সর্বশেষ
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পাটকেলঘাটায় জনভোগান্তির নাম সিম নিবন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহতী উদ্যোগ সিম নিবন্ধন বর্তমানে পাটকেলঘাটা সদরের গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার গুলোতে জনভোগান্তির একটি অন্যতম স্থান হিসেবে পরিগণিত হয়েছে। আর্থিক ব্যবস্থা না থাকায় কাস্টমার কেয়ার’র কর্মচারীগণ একেবারেই অনিহার পাত্রে পরিণত করেছে।
সরেজমিনে গতকাল পাটকেলঘাটা সদরের গ্রামীণফোন কাস্টমার কেয়ারে গিয়ে এ দৃশ্যের অবতারণার দেখা মেলে। নিজেও সিমটি নিবন্ধনের জন্য গিয়ে দেখা যায় নিবন্ধনকারী ইচ্ছুকদের দীর্ঘ লাইন। নিবন্ধন ছাড়াই কেয়ারের ব্যক্তিদের জিজ্ঞাসা করলে জানান (নিবন্ধন) পেপারস নাই।

দেখা যায় নিবন্ধনকারীদের পাশেই বসে আছেন গ্রামীণ ফোনের দায়িত্বশীল ব্যক্তি জাহাঙ্গীর আলম। তিনি অন্যত্র ফোন দিয়ে জানালেন ১০ মিনিটের ভেতর ব্যবস্থা হচ্ছে। সকাল ১১ টা হতে আধাঘন্টা পেরিয়ে গেলেও পেপারস আসে ১২ টার দিকে।

এর ভেতর নিবন্ধন ইচ্ছুক ব্যক্তিদের সাথে দোকানের ব্যক্তিদের বাকবিতন্ডা লেগেই থাকে। অবশেষে পেপারস আসলেও কর্মরত ব্যক্তি জানান, আমি এখন নিজের কাজ করব। নিজেই অকপটে বলে গেলেন টাকা পয়সা নাই নিবন্ধন করে কি লাভ? তিনি আরও জানান, পাটকেলঘাটার অনেক দোকানে পেপারস থাকলেও লাভ নাই বিধায় সবাই পেপারের অজুহাত দিয়ে পাঠিয়ে দিচ্ছেন।

খোজ নিয়ে জানা যায়, সিম নিবন্ধনে টাকা গ্রহণ করলে আইনানুগ কঠোর শাস্তির ব্যবস্থা থাকলেও অধিকাংশ দোকানগুলোতে ৫/১০ টাকা গ্রহণ করছে।

বহু অনুরোধের পর নিবন্ধন করালেও দেখা দেয় ক্যাবল অপারেটরে সমস্যা। কুমিরা গ্রামের আমিনুর রহমান জানান, জামায়ের সাথে কথা বলতে হয় বলে দু’শ টাকার জোন কামাই দিয়ে নিবন্ধনের জন্য আসলাম। মনে হয় আজও হবে না। অবশেষে কিছু নিবন্ধন করে দেয়। অতিদ্রুত মাঠ পর্যায়ের কর্তাব্যক্তিদের বিষয়টি তদারকির জন্য অনুরোধ জানিয়েছেন পাটকেলঘাটাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..