এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার ডাকবিভাগের অবসরপ্রাপ্ত রানার সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তির পিতা দীলিপ চক্রবর্তি (৬০) হৃদক্রিয়া সমস্যা দেখা দিলে উন্নত চিকিৎসা নিয়ে কলকাতার আর্জিক্যাল ক্লিনিক থেকে ফেরার দু’দিন পর রবিবার সকাল ৬টা ১০ মিনিটে পাটকেলঘাটা কালিবাড়ী নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
তিনি দীর্ঘ দিন পাটকেলঘাটা পোস্ট অফিসে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ তার কর্মজীবনের সাথীরা তাকে একনজর দেখতে তার বাড়ীতে ছুটে যান। দুপুর ১টায় পাটকেলঘাটা শ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

