সন্ত্রাস ও জঙ্গিবাদের মুল উৎপাটন করা হয়

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসার মুহতামিম বড় হুজুর আলহাজ্ব মাওলানা মনিরুল হক বলেছেন, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত সাতক্ষীরা জেলায় পাটকেলঘাটা সিদ্দিকীয়া ক্কওমিয়া মাদ্রাসা। এখানে কুরআন হাদীসের আলোকে তালিম দিয়ে দেশ ও জাতির কল্যাণে সেবা করা হয়।

শিক্ষা বিষয়ে গরীব, দুস্থ, এতিম যারা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না তাদের কে এলেম শিক্ষা দিয়ে কোরআনের হাফেজ তৈরী করা হয়। এ মাদ্রাসায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ড হয় না। সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ তো দুরের কথা সন্ত্রাসীদের জুতাও পাওয়া যাবে না। বরং এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের মুল উৎপাটন করা হয়। সম্পূর্ণ রাজনীতিম্ক্তু মাদ্রাসাটি এলাকার সকল ধর্ম-বর্ণ মানুষের কাছে সমাদৃত এবং প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। সরকারের মাদ্রাসা বোর্ডের নীতিমালা অনুসারে পরিচালিত হয়ে আসছে।

জানা যায়, সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ এর প্রতিনিধি দল সরেজমিনে পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসায় উপস্থিত ছাত্র ও শিক্ষকদের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে। যে প্রতিবেদনে মাদরাসাটিতে বিভিন্নভাবে শিক্ষাপ্রদান বর্হিভূত কর্মকান্ড চালানো হয় বলে ফুটে ওঠে। এরই প্রেক্ষিতে স্থানীয় পাটকেলঘাটাবাসী ও মাদ্রাসা মসজিদের শত শত মুসলিদের মাঝে ক্ষোভে সঞ্চার ঘটে। গত শুক্রবার জুম্মার নামায পূর্ব সময়ে পাটকেলঘাটা সিদ্দিঃ মাদরাসা মসজিদে আলোচনা ও প্রতিবাদ সমাবেশের মধ্যে মাদরাসাটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে একটি মহল তৎপর বলে মুসল্লিরা অভিপ্রায় ব্যক্ত করেন।

তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইতিপূর্বে আমরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মুখে মানব বন্ধন পালন করেছি। এছাড়া সরকারের মাদরাসা শ্ক্ষিাবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মাদরাসাটি পরিচালিত হয়ে আসছে বলে জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। তিনি সকল শ্রেণী পেশার মানুষের প্রাণ প্রিয় মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি সজাগ থাকার জন্য উপস্থিত সকল মুসল্লিদের প্রতি উদাত্ত আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।