যশোর প্রতিনিধি: পাটকল বিরাষ্ট্রীকারণের সিদ্ধান্ত বাতিরের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শারীরিক দুরত্ব বজায় রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার বেকার হয়ে যাবে। ফলে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে পাটকল বন্ধ না করে ১২শ’ কোটি টাকা দিয়ে আধুনিকায়ন করার দাবি জানান তারা। নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল করা সম্ভব না। এজন্য জাতীয় স্বার্থবিরোধী এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।
মানবন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক কৃষ্ণা সরকার, কামরুল হক লিকু, সমীরণ বিশ^াস ও তাইজেল হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া একই দাবিতে বেলা ১২টার দিকে শহরের ভোলাট্যাংক রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা শাখা। মিছিলটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু প্রমুখ।


