পাচার হওয়া ২ কিশোরিকে ২বছর পর ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর 

পাচার হওয়া ২ কিশোরিকে ২বছর পর ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর 

আঃঃজলিল, শার্শা বেনাপোলঃ ভারতে পাচার হওয়া দুইকিশোরীকে দুই বছর পর বেনাপোল দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফিরে আসা আসমা খাতুন (১৭) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার বাসিন্দা ও ফাইমা খাতুন (১৬) ফেনি জেলার ছাগইনাইয়া থানার
বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব সাংবাদিকদের জানান, বাংলাদেশী দুই কিশোরী দুই বছর আগে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাচারের পর গুজরাট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে। পরে জেল থেকে চিলড্রেন হোম ফর গার্লস আহম্মদাবাদ গুজরাট নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু-দেশের

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।ইমিগ্রেশন কাযক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।সেখান থেকে বাংলাদেশী একটি এনজিও সংস্থা তাদের হেফাজতে নিয়ে বাড়িতে পাঠানো ব্যবস্থা করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।