মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া রতনা আক্তার নামে এক বাংলাদেশি তরুনীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বুধবার বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা তরুনী যশোরের জামাল হোসেনের মেয়ে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তরুনীকে বেনাপোল বন্দরথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার এনজিও গ্রহন করেছে।
জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভাল কাজের কথা বলে দালালরা তাকে ভারতে পাচার করে । পরে ভাল কাজ না দিয়ে প্রতারনা করে। পরে ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে তার আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থ্যার শেল্টার হোমে। পরে উদ্ধারকৃতরা বাংলাদেশি কিনা তা যাচাই করে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে ফিরে আসছে। তাকে আইনী সহয়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ার।



