পাকিস্তান প্রেমীদের ব্যালটের মাধ্যমে পরাজিত করতে হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পাকিস্তান প্রেমীদের ব্যালটের মাধ্যমে পরাজিত করতে হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারে নি।তাই পাকিস্তানের প্রশংসা করতে তারা কার্পণ্য করেনা। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক পরাজয় নিশ্চিত করতে হবে।

আজ চট্টগ্রামের রাউজানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বীর মুক্তিযোদ্ধাগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ষড়যন্ত্র রুখে দেবে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আওয়ামীলীগ সরকারই সব সময় কাজ করেছে এবং করছে।অন্যরা যখন ক্ষমতায় ছিল, শুধু লুটপাট করেছে। তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধারা এখন ন্যূনতম ২০হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এছাড়া অসচ্ছল মুক্তি যোদ্ধাদের জন্য ত্রিশ হাজার বীর নিবাস নির্মাণ করে দেয়া হচ্ছে।বীরমুক্তি যোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন উল্লেখ করে আকম মোজাম্মেল হক বলেন, জেলা, উপজেলাসহ দেশের বিশেষায়িত হাসপাতাল সমূহে চিকিৎসা, ওষুধ, টেস্ট যা প্রয়োজন তার সবই বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তি যুদ্ধের সময় যেসব স্থানে যুদ্ধ হয়েছিল, সেসব স্থান সংরক্ষণ করছি।বধ্যভূমিগুলো ও সংরক্ষণ করছি। এছাড়া যদি কোনো মুক্তিযোদ্ধা মারা যান তাদের একই রকম ডিজাইনের কবর দেয়া হবে, যেন ৫০ বছর পরেও একটি কবর দেখে বোঝা যায়, এটি একজন বীর মুক্তিযোদ্ধার কবর।

মন্ত্রী আরো বলেন, আমাদের চরম দুর্ভাগ্য ১৯৭৫-এর ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী পাকিস্তান প্রেমী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে অগ্রসর মান এক জাতিকে পশ্চাৎপদ তার অন্ধকারে নিক্ষেপ করেছে।বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় রেল পথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী, রাউজান আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব,  রাউজান পৌরসভা মেয়র মোঃ জমির উদ্দিন পারভেজ সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দউপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী রাউজানে মাস্টারদাসূর্যসেন স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ ডাক বাংলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে গাছের চারা রোপণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।