× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

পাকিস্তানে হাসপাতালে বোমা হামলা

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে পাকিস্তানের একটি হাসপাতালে বোমা হামলায়। এছাড়া আহত হয়েছে আরো ২০ জন। সোমবার সকালে কোয়েটা সিভিল হাসপাতালে এ ঘটনা ঘটে। বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট বিলাল আনওয়ার কাসি কোয়েটায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন। আইনজীবীরা সোমবার সকালে তাদের সহকর্মীর মৃতদেহ নিতে হাসপাতালে আসার পরপরই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আইনজীবী ও সাংবাদিক রয়েছেন। বিস্ফোরণের পরপর হাসপাতাল এলাকাটিকে ঘিরে ফেলে পুলিশ। এছাড়া কোয়েটার সবগুলো হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সরফরাজ বাগতি বলেছেন, ‘নিরাপত্তার অভাবে এ ঘটনা ঘটেছে এবং আমি ব্যক্তিগতভাবে এর তদন্ত করছি।’

তিনি জানান, হাসপাতালটি এর আগে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে হুমকি পায়নি।


এ ক্যটাগরির আরো খবর..