ভোরের আলো ফোটার কিছুক্ষন আগে ভেঙে পড়ল পাকিস্তানি মিলিটারির একটি বিমান। সেই ঘটনায় কমপক্ষে পনেরো জনের মৃত্যু হয়েছে এবং অন্তত বারোজন গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গিয়েছে, এফপি সূত্রে।
উদ্ধারকারজে যুক্ত আধিকারীক ফারুক বাট জানিয়েছেন, উড়ানটি ইসলামাবাদের কাছাকাছি রাওয়ালপিণ্ডীর একটি বসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়েছে। এখনও অবধি ১৫ জন মৃতদের মধ্যে দশজন সাধারণ মানুষ ও পাঁচজন মিলিটারির সাথে যুক্ত বলে জানা যাচ্ছে। তবে উড়ানটি কিরকমের তা এখনও জানা যায়নি।
উদ্ধারকাজ এখনও চলছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এদের মধ্যে দু’জন পাইলট থাকতে পারে বলে মনে করা হচ্ছে।