ভারত প্রতিনিধিঃ অবশেষে ভারত থেকেও বিনামূল্যে করোনার টিকা পেতে চলেছে পাকিস্তান। পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমর টুইটে এ কথা জানান।
ভারতের সিরাম ইনস্টিটিউট পাকিস্তানকে প্রায় পৌনে দু কোটি করোনার টিকা দিতে চলেছে। কোভ্যাক্সের অনুষ্ঠানের পর পাকিস্তান এই সহয়তা পেতে চলেছে। সিরাম পাকিস্তানকে বিনামূল্যে ১ কোটি ৭০ লক্ষ ডোজ করোনার টিকা দিতে চলেছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী টুইটে লিখেছেন, ‘কোভিড ভ্যাকসিন নিয়ে সুসংবাদ। ২০২১ এর প্রথম অর্ধে অ্যাস্ট্রাজেনেকার থেকে প্রায় ১৭ মিলিয়ন করোনার টিকা পাওয়া যাবে। মার্চের মধ্যেই ৬ মিলিয়ন ডোজ পাওয়া যাবে, ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। আমরা ৮ মাস আগে কোভ্যাক্সের সাথে এই নিয়ে চুক্তি করেছিলাম।”




