পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছার মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু ও ছেলেধরা গুজব প্রতিরোধ সচতেনামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক খালেদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর রনজিত কুমার মিস্ত্রী। বক্তব্য রাখেন, রাখি রাণী বিশ্বাস, মোঃ টুকুজ্জামান, রুমা রাণী রায়, প্রীতিষ সরকার, তাপসী সরকার, ঝর্ণা খাতুন ও মজিদা খাতুন।
অপরদিকে, মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে একইরুপ কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি সরোজিৎ রায়, সহ-সভাপতি তহিদুর রহমান মিথুন। বক্তব্য রাখেন সুশান্ত সরকার, শান্তিলতা রায়, মিরা সরকার, এনামুল হক, সুনিতা বিশ্বাস, মিতা দাশ ও জাকিরুল ইসলাম।


