পাইকগাছায় পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: পাইকগাছার সোলাদানায়  মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস চত্তরে সোলাদানা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ও ইউনিয়ন কমিউনিটি  পুলিশিং ফোরামের সহ-সভাপতি প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
 মোঃ এমদাদুল হক শেখ।
প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, থানায় দালাল মুক্ত করতে হলে ভালো মানুষদের থানায় আসা দরকার এবং তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।  তিনি  জামাত-শিবির সম্পর্কে সজাগ থাকার আহবান জানিয়ে ইভটিজিং,বাল্যবিয়ে,মাদক,সন্ত্রাস ও দেশ বিরোধী জঙ্গীবাদ দমনে পুলিশকে সব শ্রেনীর মানুষের সহযোগিতার অনুরোধ করেণ।
অভিবাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি সহ সকল শ্রেনী-পেশার মানুষের উদ্দেশ্য বলেছেন, আপনার সন্তানদের সাথে বন্ধুর মতো আচরণ করুন। বয়স বাড়ার সাথে-সাথে পড়া-লেখা ও গৃহকাজের পাশাপাশি সন্তানরা কোথায় কি করছেন যত্নসহকারে তাদের প্রতি নজর দিলে ছেলে-মেয়েরা বিপদগামী হবার সুযোগ কম থাকে বলে মন্তব্য করেন।বিমল সরকারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও আ’লীগ নেতা আঃ মান্নান গাজী,পঞ্চানন সানা,সাবেক ইউপি চেয়ারম্যান এসএমএ মাজেদ,এসআই নকিবুল ইসলাম। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সায়েদ আলী মোড়ল কালাই,শাহাবুদ্দীন শাহিন,রবিউল ইসলাম রবি,আঃ রউফ বিশ্বাস,ইউপি সদস্য রাজেশ মন্ডল,বিএম আরেফিন আলী,নজরুল বিশ্বাস,মর্জিনা বেগম,নাছিমা খাতুন,পাপিয়া সুলতানা,নজরুল ইসলাম মোল্লা ও মোহাম্মদ আলী গাজি প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।