পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে গৃহবধু রক্তাক্ত জখম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥  পাইকগাছায় তুচ্ছো ঘটনাকে কেন্দ্রকরে নাসরিন নামে এক গৃহবধুকে মারপিট করে রক্তাক্ত জখম করে আহত করেছে। এলাকাবাসী আহত নাসরিনকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গদাইপুরে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল হয়েছে।

জানা যায়, উপজেলা গদাইপুর গ্রমের ছালাম গাজীর স্ত্রী নাসরিন বেগমের ৬ বছরের শিশু সাজিদ তার বন্ধুদের নিয়ে খেলা করছিল। এক বন্ধু সাজিদকে মারলে সে তার মায়ের কাছে বলে। মা নাসরিন বেগম ছেলের মারপিটের কথা জানতে চাইলে অতর্কিত ভাবে উপজেলার কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের আহম্মদ গাজীর পুত্র খায়রুল গাজী, মনিরুল গাজী, আমিরুল গাজী এবং মোহম্মাদ গাজীর পুত্র মিনারুল গাজী লাঠিশোটা নিয়ে মারপিট করে সালাম গাজীর স্ত্রীকে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় নাসরিনের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। পাইকগাছা থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, অভিযোগ পেয়েছি, এ বিষয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।