যশোর অফিস: সংবাদকর্মীদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিক পক্ষের আবদার রক্ষা করে প্রকাশিত নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করার মাধ্যমে রোয়েদাদে সুবিধা সংকুচিত করার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন যশোর জেইউজে’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটের সময় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সহ-সভাপতি মুশিদুল আজিম হিরু সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, ক্রীড়া ও সাংকৃতি সম্পাদক মীর কামরুজ্জামান মনি, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, ফিরোজ গাজী, মির্জা বদরুজ্জামান টুনু, হানিফ ডাকুয়া, কাজী রকিবুল ইসলাম, লাইলা পারভীন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করার মাধ্যমে রোয়েদাদে সুবিধা সংকুচিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা বাতিল করার আহবান জানান।




