পাইকগাছায় এসএসসিতে ফেল করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

পাইকগাছায় এসএসসিতে ফেল করায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।  খুলনার পাইকগাছায় এসএসসি পরীক্ষায় ফেল করায় এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার লতা ইনিয়নের বামনের আবাদ গ্রামের অসীম ঢালীর মেয়ে।

সে লতা এবিডিপি মাধ্যমিক বিদ্যালয় থেকে পাইকগাছা কেন্দ্র এসএসসি পরীক্ষা দিয়েছিল।বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশের পর তার অকৃতকার্যের খবর পেয়ে নিজ বাড়ীর থাকার ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি নিশ্চিৎ করেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস । পুলিশ ঘটনা স্থলে যেয়ে লাশটি নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান,থানায় অপমৃত্যু মামলা হয়েছে,ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশটি দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।