পাইকগাছায় এমপি বাবুকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।   খুলনার পাইকগাছায় সংসদ আক্তারুজ্জামান বাবুকে উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ শাহাদৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু।

এ সময় উপস্তিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সুবোল চন্দ্র মন্ডল, আঃ রাজ্জাক মলঙ্গী, রনজিত সরকার, জামির হোসেন সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।