পাইকগাছার দেলুটি ইউনিয়নে ২শ বানভাসি পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা প্রদান

পাইকগাছার দেলুটি ইউনিয়নে ২শ বানভাসি পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা প্রদান

পাইকগাছা প্রতিনিধি।। পাইকগাছার দেলুটি ইউনিয়নে ২শ বানভাসি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কর্তৃক প্রদত্ত ১০ কেজি করে চাউল বিতারণ করা হয়েছে।

শনিবার সকালে ইউপি ভবনে এ চাউল বিতারণ করা হয়।

মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর সার্বিক দিক নির্দেশনায় ও পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সার্বিক সহযোগিতায় বানভাসি ২০০ (দুই শত)পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি হারে চাউল বিতরনের নির্দেশ দেন।

ইউপি চেয়ারম্যান জনাব রিপন কুমার মন্ডলের তত্বাবধানে চাল বিতারণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে ত্রান বিতরন কার্যক্রম পরিদর্শন করেন খুলনা জেলা এন এস আই উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও পাইকগাছা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউপি সদস্য প্রীতিলতা ঢালী, চঞ্চলা রানী মন্ডল, ডালিম রায়, কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, সুকুমার কবিরাজ, নিরাপদ দফাদার, আশিষ হালদার, বিশ্বজিত রায়, রনধীর মন্ডল ও ইউ পি সচিব নিরাপদ মল্লিক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।