পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম

টেস্ট ফরম্যাটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। তামিম ইকবালকে টপকে বাংলাদেশের পক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশের পক্ষে প্রথম পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দৌড়ে ছিলেন মুশফিক ও তামিম। মাইলফলক স্পর্শ করার পথে রানের হিসাবে এগিয়ে ছিলেন মুশফিক।

এই ডানহাতি ব্যাটসম্যানের প্রয়োজন ছিল ৬৮ রান। অপরদিকে তামিমকে করতে হতো ১৫২ রান। তবে ওপেনার তামিম নিজের ব্যাটিং পজিশনের সুযোগ নিয়ে প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পথে দারুণভাবেই এগিয়ে গিয়েছিলেন।

দুর্ভাগ্যজনকভাবে হাতে ক্র্যাম্প করায় মাইলফলক স্পর্শ করার ১৯ রান আগে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হোন তামিম। ফলে তখন তামিমকে টপকে পাঁচে নামা মুশফিকের সামনে প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করার সুযোগ চলে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।