পশ্চিমবঙ্গে লকডাউন না মানায় গ্রেফতার ৩৪ হাজার

পশ্চিমবঙ্গে লকডাউন না মানায় গ্রেফতার ৩৪ হাজার

অর্কগাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ  পুরো পশ্চিমবাংলা জুড়ে চলছে ধরপাকড়৷। লকডাউন লঙ্ঘন করলেই গ্রেফতার৷ বাইরে বের হলে পরতে হবে মাস্ক৷যেখানে সেখানে ফেলা যাবে না থুতু । এমনই কড়া নির্দেশ প্রশাসনের।

শুক্রবার নবান্ন থেকে মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন, লকডাউন ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ এই পর্যন্ত ৩৩ হাজার ৯৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ৩৫৫৬টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷ ৩৭৪৯টি এফআইআর দায়ের হয়েছে৷

অন্যদিকে লালবাজার সূত্রে খবর, শুক্রবার কলকাতায় ৬৮২ জনকে গ্রেফতার করা হয়েছে৷ একদিনে ১৪টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷ মাস্ক না পরার জন্য ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এছাড়া যত্রতত্র থুতু ফেলার জন্য গ্রেফতার ২৪ জন৷

লালবাজার সূত্রে খবর, গত পাঁচদিনে শহরের যত্রতত্র থুতু ফেলার জন্য ১০৫ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ এর মধ্যে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ৩৬ জনকে৷ এবং শুক্রবার ২৪ জন৷ এছাড়া লকডাউন লঙ্ঘন করায় বৃহস্পতিবার ৫৯০ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এবং মাস্ক না পরার জন্য গ্রেফতার হয়েছে ১২১ জন৷ গাড়ি বাজেয়াপ্ত হয়েছে ৬৪টি৷

বুধবার লকডাউন লঙ্ঘন করায় ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এবং মাস্ক না পরার জন্য গ্রেফতার হয়েছে ১৯৪ জন৷ গাড়ি বাজেয়াপ্ত হয়েছে ২১টি৷ যত্রতত্র থুতু ফেলার জন্য ২০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷

রাস্তাঘাটে থুথু বা পানের পিক ফেলা মানুষের নিত্যদিনের অভ্যাস৷ করোনাভাইরাসের সংক্রমণ যাতে না-ছড়ায়, সেই জন্য যত্রতত্র থুতু ফেলা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও রাস্তায় থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যত্রতত্র কেউ থুতু ফেললে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলাও রুজু করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।