× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভিডিও কনফারেন্সির মাধ্যমে কালীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের ”ডিজিটাল ফিন্যান্সিং সার্ভিস” পল্লী লেনদেন কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সির মাধ্যমে এ কর্যক্রমের শুভ উদ্ধোধন করেন। এ উপলক্ষে সকালে কালীগঞ্জ ভূমি অফিস চত্বরে ব্যাংকের সুবিধাভোগী গ্রাহকদের উপস্থিতিতে উদ্বোধন অনুষ্টানটির ভিডিও প্রদর্শন করা হয়। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সহ একযোগে সারাদেশের ৮ টি উপজেলার এ কার্যক্রমের উদ্বোধন করেন ।

ভূমি অফিস চত্বরে ভিডিও প্রদর্শন অনুষ্টানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান মিয়া, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও পল্লী সঞ্চয় ব্যাংকের ঝিনাইদহ আঞ্চলিক ব্যাবস্থাপক রাকিবুল ইসলাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকতা বৃন্দ।

কালীগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আবু হাসনাত শাহরিয়ার জানান, তাদের ব্যাংকটি এখন থেকে ডিজিটাল কার্যক্রমের আওতায় চলবে। এখন থেকে ব্যাংকের গ্রাহকগন বাড়িতে বসেই তাদের সকল প্রকার লেনদেন করতে পারবেন। এতে করে গ্রাহকদের সময় ও শ্রম সাশ্রয় হবে। তিনি আরো জানান, বর্তমানে কালীগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাহক সংখ্যা ৪ হাজার ৯ শত ৯৯ জন।


এ ক্যটাগরির আরো খবর..