× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণই ক্যানসারের প্রধান কারণ!

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: যুক্তরাষ্ট্রের সর্বশেষ গবেষণায় দেখা গেছে, ধূমপান, মদপান, সূর্যের ক্ষতিকর প্রভাব, বায়ু দূষণসহ নানা বাহ্যিক কারণে ক্যানসার আক্রান্ত হওয়ার ঝুঁকি এখন দশের মধ্যে নয় ভাগ।

মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা বলেছেন, আগে ভাবা হতো, কোষের জীনগত পরিবর্তনেই টিউমার সৃষ্টির জন্য দায়ী বেশি।

নিউইয়র্কের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন, বাহ্যিক কারণেই ক্যানসার তৈরিতে যথেষ্ট প্রভাব ফেলে। বর্তমানে অনেক ধরনের ক্যানসার প্রতিরোধ করাও সম্ভব।

স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা: ইউসুফ হান্নুন বলেন, আমাদের গবেষণার তথ্য-প্রমাণে ঘেটে দেখা যাচ্ছে, অভ্যন্তরীণ কারণে ধীরগতিতে ক্যানসার ছড়ায়। শুধুমাত্র অভ্যন্তরীণ কারণই ক্যানসারের ঝুঁকির জন্য অন্যতম কারন নয়।

গবেষক কেভিন ম্যাককনওয়ে বলেন, বেশিরভাগ সাধারণ ক্যানসারের ক্ষেত্রে দেখা যায়, কমপক্ষে ৭০ থেকে ৯০ শতাংশ ক্যানসারের জন্য দায়ী বাহ্যিক ঝুঁকিগত কারণ। জোর গলায় বলা যায়, বাহ্যিক ঝুঁকিমুক্ত থাকতে পারলে ৭০ থেকে ৯০ ভাগ ক্ষেত্রে ক্যানসার থেকে নিজেকে বাঁচানো সম্ভব।

নতুন গবেষণায় বলা হয়েছে, প্রায় ৭৫ শতাংশ কলোরেক্টল ক্যানসার ঝুঁকি তৈরি হয় ডায়েটজনিত কারণে। ৮৬ শতাংশ চর্ম ক্যানসার হয় সূর্যের ক্ষতিকর প্রভাবের কারণে। আর ৭৫ শতাংশ মাথা ও গলার ক্যানসার হয় তামাক এবং অ্যালকোহল গ্রহণ করার কারণে।

যদিও কিছু বিরল ক্যানসার হয় জিনগত পরিবর্তনের কারণে।তবে প্রচলিত রোগগুলো হয় পরিবেশজনিত কারণে।

গবেষকরা বলেন, ক্যানসার প্রতিরোধ ও গবেষণায় বাহ্যিক কারণগুলো গুরুত্বসহকারে বিবেচনায় আনা উচিত।

ক্যানসার প্রতিরোধ গবেষকরা বলেন, লাইফস্টাইল পরিবর্তন এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে বিরত রাখতে পারলে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব।


এ ক্যটাগরির আরো খবর..