বিশেষ প্রতিবেদকঃ৩৮টি সংসদীয় আসনে পরিবর্তন এনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জনসংখ্যা, প্রশাসনিক অখণ্ডতা ও যোগাযোগ ব্যবস্থার ওপর ভিত্তি করে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
এই পরিবর্তনের ক্ষেত্রে কোন রাজনৈতিক চাপ ছিল না বলেও উল্লেখ করেছেন তিনি। সকালে নির্বাচনী সীমানা সংক্রান্ত এক বৈঠক শেষে এসব কথা জানান ইসি সচিব। ১৬টি জেলার ৩৮টি আসন ছাড়া বাকি আসনগুলোতে ২০১৩ সালের সীমানাই বজায় থাকবে বলেও জানিয়েছেন তিনি। পরিবর্তন আনা আসনগুলোর ব্যাপারে কারও কোন দাবি বা আপত্তি থাকলে তা ১ এপ্রিলের মধ্যে জানাতে হবে।
এরপর শুনানি শেষে ৩০ এপ্রিলের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে। সীমানা পরিবর্তনের ক্ষেত্রে উপজেলার অখণ্ডতা রক্ষা করা হয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয়েছে সাভারে।



