পরিবর্তন আসছে ফেসবুকের নিউজ ফিডে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফেসবুকের প্রোফাইলে থাকা সবার খবর এসে জড়ো হয় নিউজ ফিডে। আর তাই নিউজ ফিডে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করছে ফেসবুক কর্তৃপক্ষ। কিছুদিন আগে যোগ করা হয়েছে ভিডিও অটো-প্লে অপশন। এরপর যোগ করা হয় লাইভ অপশন।

নতুন যে ফিচারটি ফেসবুকের নিউজ ফিডে চালু হতে যাচ্ছে তার মাধ্যমে বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে আরো বেশি সংযুক্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা। কারণ এটির মাধ্যমে বন্ধুবান্ধবদের আপডেটগুলো আলাদা একটি বক্সে দেখা যাবে। আর এই ফিচারটির নাম দেওয়া হয়েছে, ‘হোয়াট ফ্রেন্ডস আর টকিং অ্যাবাউট’।

আপনি সর্বশেষ লগইন করার পর থেকে আপনার বন্ধুদের যেসব আপডেট রয়েছে অর্থাৎ যেসব আপডেট আপনার চোখে পড়েনি সেগুলো পর্যায়ক্রমে এই বক্সে দেখানো হবে। টুইটারের ‘হোয়াইল ইউ আর অ্যাওয়ে’ ফিচারের আদলে সাজানো হবে ফেসবুকের নতুন এই ফিচারটি।

অ্যানড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদের কেউ কেউ বর্তমানে এই সুবিধা পাচ্ছেন। তবে এ ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

‘হোয়াট ফ্রেন্ডস আর টকিং অ্যাবাউট’ ফিচারটিতে চ্যাটবক্সের মতো একটি ছোট বক্সের ভেতরে বন্ধুদের আপডেটগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে। এখানে শুধু বন্ধুদের পোস্টই নয় পোস্টে আসার কমেন্টগুলোর আপডেটও দেওয়া হবে।

ব্যবহারকারীরা যেন আরো বেশি করে নিজেদের মধ্যে যোগাযোগ করেন বা নিজেদের পোস্ট ও ছবিগুলোতে কমেন্ট করেন সেটাকে উৎসাহিত করতেই নতুন এই ফিচার আনা হচ্ছে।

ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফিচার এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এই ফিচারটি চালু করা হবে সে ব্যাপারেও কোনো আভাস পাওয়া যায়নি। ফেসবুক অনেক ফিচার পরীক্ষা করার পর অনেক সময় সেটি চালু করে না। এই ফিচারটির ক্ষেত্রে কী ঘটবে সেটি এখনই বলা যাচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।