পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারিদের চিকিৎসা ও শিক্ষা অনুদান প্রদান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারিদের চিকিৎসা ও শিক্ষা অনুদান প্রদান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারিদেরকে চিকিৎসা ও শিক্ষা অনুদান  করেছে কর্মকর্তাদের সহধর্মিণীদের সংগঠন ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা)।

মঙ্গলবার সকালে ঢাকার সেগুনবাগিচায় মন্ত্রণালয়ের মিলনায়তনে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী নূরান ফাতেমা এ অনুদান বিতরণ করেন।

ফোসা সভাপতি ফাহমিদা জাবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে নূরান ফাতেমা ফোসার এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ  সহযোগিতা যাতে বহাল থাকে সে লক্ষ্যে তৎপরতার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা উপস্থিতিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মঙ্গলময় কর্মকান্ডের জন্য ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনকে ধন্যবাদ ও উৎসাহ প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।