× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

পররাষ্ট্র নীতি বিষয়ে ট্রাম্পের জ্ঞানের ঘাটতি আছে’

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি বিষয়ে জ্ঞানের ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

পারমাণবিক নিরাপত্তা সম্মেলনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে শনিবার (০২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

জাপান ও দক্ষিণ কোরিয়ার পারমাণবিক ক্ষমতা প্রদর্শন করা উচিত বলে ডোনাল্ড ট্রাম্পের এমন পরামর্শের জবাবে ওবামা ওই মন্তব্য করেন।

ট্রাম্পকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পররাষ্ট্র নীতি বা পারমাণবিক নীতি বা কোরীয় উপদ্বীপ সম্পর্কে তার জ্ঞানের ঘাটতি আছে। যে কারণে তিনি ওই পরামর্শ দিয়েছেন।

এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বর্তমানে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো উল্লেখ করে ওবামা বলেন, দেশগুলোর সঙ্গে শান্তি, সমৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্য অব্যাহত রয়েছে। পারমাণবিক অস্ত্রের প্রদর্শন হলে দ্বন্দ্ব তৈরি হবে।

তাই বিশৃঙ্খলা সৃষ্টি না করতে ট্রাম্পের প্রতি আহ্বানও জানান ওবামা

 


এ ক্যটাগরির আরো খবর..