পবিত্র হজ সফল করতে সাংবাদিকসহ সকল শ্রেণি পেশারপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী

পবিত্র হজ সফল করতে সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার প্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর প্রতিষ্ঠাতা শেখ শওকত হোসেন নিলু’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কোনো হজযাত্রী যেন কষ্ট না পায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় হজযাত্রী প্রতি ১০ হাজার টাকার বেশি বিমান ভাড়া কমানো হয়েছে। এ হিসাবে ১ লাখ ২৭ হাজার ১শ ৯৮ জন হজযাত্রীর ব্যয় কমেছে এক’শ ২৭ কোটি টাকার বেশি।

মন্ত্রী আরো জানান, প্রাক-নিবন্ধন ও নিবন্ধন তথা টোটাল হজ অটোমেশন প্রক্রিয়ায় গত বছরের তুলনায় প্রায় ৩ কোটি টাকা খরচ কমানো সম্ভব হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।