পত্রিকার সম্পাদকের রিরুদ্ধে মানহানির মামলা

স্টাফ রিপোর্ট: জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সুজন মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে অসত্য সংবাদ প্রকাশের অভিযোগে।

ঢাকা জেলার সাভার থানাধীন মানিকনগর এলাকার জনৈক মো. দেলোয়ার হোসেন শনিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ^াসের আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে বিচারক মামলা আমলে নিয়ে আসামিগণকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

সম্পাদক ছাড়া যাদেরকে মামলায় আসামি করা হয়েছে তারা হলেন, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, বার্তা সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল এবং প্রতিবেদক মো. জাহাঙ্গীর আলম।

মামলায় অভিযোগে বলা হয়, চাঁদার টাকা না পেয়ে বাদীর ছোট ভাই আনোয়ার হোসেন আমজাদকে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে বাসার সামনে বাপ্পি, রুবেল ও বাবুলগণ চাপাতি ও লোহার রড দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে। পরবর্তী সময়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২৬ সেপ্টম্বর আমজাদ মৃত্যুবরণ করেন।

ভাই হত্যার ঘটনায় বাদি একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত ৩০ আগস্ট ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে আসামি বাপ্পি ও রুবেলের যাবজ্জীবন কারাদ- এবং বাবুল খালাস পান। রায় ঘোষণার দিন কয়েকটি মিডিয়া মামলাটির রায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। মিডিয়াগুলোর মধ্যে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘মাদক ব্যবসায়ীকে হত্যায় দুই জনের যাবজ্জীবন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে নিহত আমজাদকে মাদক ব্যবসায়ী বলে উল্লেখ করে অসত্য ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়।

সংবাদটি প্রকাশ হওয়ার পর একই অভিযোগ এনে বাদী আসামিগণকে প্রথমে লিগ্যাল নোটিশ দেন। আসামিগণ লিগ্যাল নোটিশ পাওয়ার পরও কোন জবাব না দেওয়ায় শনিবার তিনি মামলা দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।