পত্নীতলায় সরকারি কর্মকর্তাদের সাথে ব্রতীর সংলাপ অনুষ্ঠিত

মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) ঃ নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার বেলা ১১.০০টায় উপজেলা সভাকক্ষে বেসরকারি সংগঠন ব্রতী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সরকারি কর্মকর্তাদের নিয়ে এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়নাধীন ডিএমপিআরএমসি প্রকল্পের অংশ হিসাবে ব্রতী এই সভার আয়োজন করে। সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও গণগবেষক দলের প্রায় ৫০জন অংশগ্রহণ করেন।

ব্রতীর প্রকল্প সমন্বয়কারী বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, যুব উন্নয়ন অফিসার মো. আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, বিএসডিও কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান প্রমুখ। মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন ইউনিয়ন হতে আগত গণগবেষক দলের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।