পত্নীতলায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নজিপুর খাদ্যগুদামে বোববার সকাল ১০টায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আরমান আলী,কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার,নজিপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা প্রমুখ। এ বছর উপজেলা থেকে ৬৬৫ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করা হবে। ২৬ টাকা করে প্রতি কেজি ধানের মূল্য নিধারন করা হয়েছে।

উদ্বোধনের দিন উপজেলার চকনিরখীন গ্রামের কৃষক অনাদিনাথ বাবুর ১ মেট্রিক টন ধান ক্রয় করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।