আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যেগে ফরমালিন পরীক্ষা

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ পবিত্র রমজান মাস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যেগে উপজেলা সদর বাজারের মাছে ফরমালিন আছে কিনা পরীক্ষা করা হয়েছে।

আজ রোববার সকালে প্রত্যেকটি মাছের দোকানে এই পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় কোন দোকানের মাছে ফরমালিন পাওয়া যায়নি।

এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, অফিস সহকারী এনায়েত হোসেনসহ প্রমুখ। এসময় তারা জাটকা বিরোধীও অভিযান পরিচালনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।