পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাড়ি বাড়ি গিয়ে বিএসডিও’র খাদ্য সামগ্রী বিতরণ

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাড়ি বাড়ি গিয়ে বিএসডিও’র খাদ্য সামগ্রী বিতরণ

মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বুধবার সকালে কৃষ্ণপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ৫০টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি সয়াবিন তৈল, ১কেজি লবণ, ১ কেজি মসুর ডাল ও ১টি সাবান।

বিএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজ, প্রোগ্রাম অফিসার শাহনাজ বেগম মুক্তি, ফিল্ড ফ্যাসিলিটেটর কৈশলা নাগ, বিশ্বনাথ টপ্য, প্রজেক্ট সাপোর্ট স্টাফ ললিন খয়া, ভারতি সরেন উপকারভোগিদের বাড়ি বাড়ি ঘুরে খাদ্য সামগ্রী হাতে তুলে দেন। এ সময় নিরাপদ দুরত্ব বজায় রাখা হয়।

এ বিষয়ে বিএসডিও’র নির্বাহী পরিচালক মো. আব্দুর রউফ জানান, করেনা ভাইরাসের প্রভাবে প্রান্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাজের ক্ষেত্র কমে যাওয়ায় পারিবারিক খাদ্য নিরাপত্তার অংশ হিসাবে তাদের মাঝে খাবার সরবরাহ করা হচ্ছে। মহাদেবপুর ও পত্নীতলা উপজেলার ২শত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।