× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

ডেস্ক

পণ্য পাঠানো বন্ধ ও হিন্দুদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দেওয়ার আর্জি কার্তিক মহারাজের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
সীমান্ত খুলে দেওয়ার আর্জি

বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে। ভেঙ্গে দেওয়া হচ্ছে একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠান। পণ্য পাঠানো বন্ধ করে অবিলম্বে সীমান্ত সিল এবং নির্যাতিত হিন্দুদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দেওয়ার আর্জি জানিয়েছেন মুর্শিদাবাদের বহরমপুরে ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ।

বৃহস্পতিবার ধর্মতলায় একাধিক হিন্দু সংগঠনের তরফে বৃহৎ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় সেনা এবং ভারতীয় অবদানের কথা মনে করান তিনি। এই অবস্থায় একদিকে বাংলাদেশে চিন্ময় প্রভুকে না ছাড়া হলে সমস্ত ভারত- বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেওয়ার ডাক দেন তিনি যাতে ভারত থেকে কোনো পণ্য বাংলাদেশে না যায়।

ষড়যন্ত্র করে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস প্রভুকে আটকে রাখা হয়েছে সে দেশের জেলে। আর সেই সমস্ত ঘটনার প্রতিবাদে একাধিক হিন্দু সংগঠনের তরফে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। তবে আজ কোনো বিজেপি নেতৃত্বের হাতে দলীয় পতাকা ছিল না। ধ্বজা নিয়ে এবং গেরুয়া বসনধারীদের নেতৃত্বেই আন্দোলন হয় আজ।

আর সেই সভা থেকে বাংলাদেশের পণ্য বয়কটের ডাক দেন তিনি। একইসঙ্গে বাংলাদেশে আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেওয়ার দাবি তোলেন। আর এটা যদি হয় তাহলে কতটা যে খারাপ পরিস্থিতি হবে সে দেশের, সেটাও তিনি মনে করিয়ে দেন।

আবার সনাতনীদের এই মঞ্চ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আশ্রয় দিতে সীমান্ত খুলে দেওয়ার কথাও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন কার্তিক মহারাজ।

গত কয়েকদিন ধরে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে পথে নেমেই আন্দোলন বিক্ষোভ করছেন কার্তিক মহারাজ। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে গিয়ে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদ জানিয়ে এসেছেন। আজ ফের হুঁশিয়ারি দিয়েছেন। এরপরেও ব্যবস্থা না নেওয়া হলে পশ্চিমবঙ্গে আরও বৃহত্তর আন্দোলন হবে।


এ ক্যটাগরির আরো খবর..