পঞ্চগড় আখ মারাই মৌসুম উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড় চিনির কলে ২০১৭-১৮ অর্থ বছরে আখ মারাই মৌসুমের শুভ উদ্বোধন হয়েছে।
আখ মারাই মৌসুমের শুভ উদ্বোধন উপলক্ষে পঞ্চগড় চিনি কল চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় বক্তব্য রাখেন কৃষিবিদ ও ব্যবস্থাপনা পরিচালক পচিক মোঃ সাহানুর রেজা, পঞ্চগড়-১ সাবেক সংসদ সদস্য চিনিকল আখ চাষী ফেডারেশনের সভাপতি মোঃ মোজাহারুল হক প্রধান, সচিব বিএসএফ আইসি প্রকৌশলী এবিএম আরশাদ হোসেন, সংসদ সদস্য মহিলা আসন-১ মোছাঃ সেলিনা জাহান লিটা, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমানুল্লাহ বাচ্চু, পচিক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ হাসনুজ্জামান প্রমুখ।
পঞ্চগড় চিনির কলে গত ২০১৬-১৭ অর্থ বছরে মারাই মৌসুমে উৎপাদিত আখের টার্গেট ছিল ৬২২৩৬ মেঃ টঃ আখ উৎপাদিত হয় ৬৩৩০০ মেঃ টঃ এবার ২০১৭-১৮ অর্থ বছরে আখ মারাই মৌসুমের টার্গেট ৬৬৫১২ মেঃ টঃ ধরা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।