এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ৫০০ পিচ ইয়াবা ও ৭০ পিচ ইনজেকশনসহ ইসলাম আলী নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপর মাদক ব্যবসায়ী তারেক রহমান পালিয়ে যেতে সক্ষম হয়।
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাটের বোয়ালমাড়ি গ্রামের মৃত মকবুলের পুত্র ইসলাম আলী ও তারেক রহমান আপন ভাই। তারা দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল।
পঞ্চগড় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অভিযানে ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ইসলাম আলী ও তারেক রহমানের বাড়ী ঘেরাও করে ৫০০ পিচ ইয়াবা ও ৭০ পিচ ইনজেকশনসহ ইসলাম আলী কে গ্রেফতার করে এবং তার ভাই তারেক রহমান পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯৯০ এর ১৯(১)টেবিলের ৩(ক) / ৯ (খ) এবং ২৫ ধারায় তাদের দু’জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।



