পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মো. সাইদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

২৬ জুন (রবিবার) সকালে পঞ্চগড় ধাক্কামারা এলাকার ট্রাকটার্মীনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইদুর পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তার বোদা বাজারে একটি জুতার দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাইদুল বোদা উপজেলা থেকে পঞ্চগড়ে আসার পথে ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে যান। এসময় ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়রা জানান, এই এলাকাটি একটি মৃত্যু কূপে পরিনত হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনা লেগে থাকে। গত ১২ দিন আগে একি স্থানে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ১২ দিনের মাথায় একিস্থানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা মেনে নিতে পারছেনা স্থানীয় জনগণ। বিক্ষুব্ধ জনতা এ সময়ে রাস্তা অবরোধ করে রাখে। পরে প্রশাসনের লোক আসলে জনগণ অবরোধ তুলে নেয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।