অসীম মোহন্ত,বগুড়াঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কাহালু উপজেলা শাখা’র সদর ইউনিয়ন ও পৌর কমিটির আয়োজনে অত্র কমিটি দুটির এক নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে , ৭ ই ফেব্রুয়ায়ারী রোজ শুক্রবার বৈকাল ২ ঘটিকায় কাইট গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে’র আটচালা প্রাঙ্গনে ওয়ার্ড কমিটি দুটির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২০ ও সারথি ভক্ত সংঘ বাবু ঝন্টু চন্দ্র এর সভাপতিত্তে অনুষ্ঠিত হয় ৷
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলার চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ কবিরাজ ,প্রধান আলোচক ছিলেন নন্দিগ্রাম, হাট কড়ই এর বৈদিক সংঘ ও মঠের অধ্যক্ষ শ্রী অরুন জ্যোতি জী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানা’র উপ-পুলিশ পরিদর্শক ডেভিড হিমাদ্রী বর্মা এবং পৌর ১ নং ওয়াডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন এছাড়া অতিথি দের মধ্য উপস্থিত ছিলেন জেলার নির্বাহী সভাপতি বাবু খোকন চক্রবর্তী ,সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব দাস।
অত্র মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু জিতেন্দ্র নাথ প্রাং ৷ এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন দাস , সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অমরেশ সরকার,দিলিপ রায়,কালিপদো জয় ৷ সকলের সর্বসম্মতি ক্রমে শ্রী জয়দেব চন্দ্র প্রাং কে সভাপতি ও শ্রী আমিন চন্দ্র প্রং কে সাঃ সম্পাদক করে ইউনিয়নের ওয়ার্ড কমিটি অনুমদিত হয়। একই সাথে শ্রী লক্ষন চন্দ্র প্রাং কে সভাপতি ও শ্রী সুদেব চন্দ্র প্রাং কে সাঃ সম্পাদক করে পৌর ওয়ার্ড কমিটি আগামী দুই বছরে’র জন্য অনুমদিত হয় !




