এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে যাত্রীবাহীবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবি মাহামুদ নামের পঞ্চগড় জেলা আওয়ামীলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় হিলিপোর্ড এলাকায় মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রবি মাহামুদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খবিরউদ্দীন আহমেদ পঞ্চগড় থেকে মোটর সাইকেল করে হেলিপোর্ড যাওয়ার পথে তেঁতুলিয়া থেকে পঞ্চগড় গামী সোয়েব পরিবহন নামে একটি যাত্রীবাহীবাস তাদের মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে দুই নেতা রাস্তায় ছিটকে পড়ে। এবং যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পরে যায়। এসময় বাসে থাকা আরো সাতজন যাত্রী আহত হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রবি মাহামুদ ও খবিরউদ্দীন আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা জান রবি মাহমুদ। গুরুতর আহত খবির উদ্দিন আহম্মেদকে আইসিইউতে রাখা হয়েছে।
এদিকে আওয়ামীলীগে প্রবীন নেতা রবি মাহমুদের মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ নেতা কর্মীরা প্রায় দুই ঘন্টা ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





