পঞ্চগড়ে বাংলাদেশ যুব গেমস ২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  “জয় হোক জয় সবখানে-চাই খুশির পরিবেশ বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ” এই প্রতি পাদ্যকে নিয়ে পঞ্চগড়ে যুব গেমস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা ক্রীড়া সংস্থা।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ ক্রীড়া সংস্থার সদস্যরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৮-২৪ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ যুব গেমসে জেলার ৫টি উপজেলার ক্রীড়ামোদী অনুর্দ্ধ ১৭ যুবরা দাবা, হ্যান্ডবল, সাতাঁর, কুস্তি, কাবাডি এবং ভলিবল এই ৬টি ইভেন্টে অংশ নিবে বলে আয়োজকরা জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।