পঞ্চগড়ে দু’টি ক্লিনিকে জরিমানা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় বি ফোর জেনারেল হাসপাতাল ও আয়েশা ক্লিনিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী  পরিচালক হেলাল উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শন মোঃ ছলিমুন বারী এবং বোদা থানার পুলিশ সদস্য বৃন্দ এ অভিযান পরিচালনা করেন।

বি ফোর জেলারেল হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৪,০০০ টাকা এবং আয়েশা ক্লিনিককে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দ্বারা ল্যাবে পরীক্ষা করায় উক্ত আইনের ৫১ ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য পরিদর্শন মোঃ ছলিমুন বারী জানায়, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।